Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

পঞ্চগড়ে শীতের তীব্রতা বেড়েছে: সর্বনিম্ন তাপমাত্রা ৯.৮ ডিগ্রি সেলসিয়াস

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে শীতের তীব্রতা আরও বেড়েছে। এতে ঠান্ডাজনিত রোগব্যাধির প্রকোপ বাড়ছে।

সোমবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ভোর ৬টায় এটি ছিল ১০ দশমিক ৪ ডিগ্রি। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য অনুযায়ী, বাতাসে আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ এবং বাতাসের গতি ছিল ঘণ্টায় ৭-৮ কিলোমিটার।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ জানান, তাপমাত্রা গতকালের তুলনায় ৩ ডিগ্রি কম। রবিবার সকাল ৯টায় তাপমাত্রা ছিল ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে শীতের কারণে জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া, নিউমোনিয়া, ও হাঁপানির মতো ঠান্ডাজনিত রোগের প্রকোপ বাড়ছে। তেঁতুলিয়া ৫০ শয্যা হাসপাতাল এবং পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে শিশু ও বয়স্ক রোগীদের চিকিৎসার জন্য ভিড় বাড়ছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

শীতের তীব্রতা অব্যাহত থাকায় চিকিৎসকরা জনগণকে উষ্ণ পোশাক পরা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ